• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

খুলনা সিটি নির্বাচনে বিজয়ী তালুকদার খালেক

সিসি নিউজ, ১৬ মে: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু হেরেছেন প্রায় ৬৮ হাজার ভোটে। খালেক পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯০৫ ভোট এবং মঞ্জু পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৪ ভোট।
বিভিন্ন কেন্দ্র থেকে আসা ভোটের হিসাব করে জয় নিশ্চিত হতেই উল্লাসে মাতেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেকের সমর্থকেরা। খুলনার নগরীর বিভিন্ন জায়গায় দেখা যায় তাদের উচ্ছ্বাস।
জয়ের প্রাথমিক প্রতিক্রিয়ায় ভোটার ও কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান তালুকদার আব্দুল খালেক। পরাজিত প্রার্থী বিএনপির মঞ্জুকে সঙ্গে নিয়ে খুলনার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
এর আগে সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোটে ব্যাপক অনিয়ম-কারচুপির অভিযোগ করেন দলের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা সিটিতে দিনভর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ হয়। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ জানান ভোটাররা।
তবে কয়েকটি কেন্দ্রে অনিয়ম-বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেছে। এজন্য তিনটি কেন্দ্রে ভোট স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। খুলনায় এবার মেয়রের পাশাপাশি ৩১টি সাধারণ ওয়ার্ড এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন হয়েছে। ৪ লাখ ৯৩ হাজার ভোটারের জন্য ছিল ২৮৯টি কেন্দ্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ