সিসি নিউজ, ২২ মে: চলমান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান। গত কয়েকদিনের মতো সোমবার দিনগত রাতে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সারাদেশে আরও ১০ ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত র্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুমিল্লায় ২, নীলফামারীতে ২, চট্টগ্রামে ১, নেত্রকোনায় ১, দিনাজপুরে ১, নারায়ণগঞ্জে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১ ও চুয়াডাঙ্গায় ১ জন নিহত হয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী।