জয়পুরহাট প্রতিনিধি, ২২ মে: ‘দল যার যার উন্নয়ন সবার’ শ্লোগানটি সামনে রেখে আজ মঙ্গলবার দুপুরে ফুট-বে নামক একটি চাইনিজ রেস্টুরেন্ট অনষ্ঠিত হলো জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন পরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থা শীর্ষক মতবিনমিয় সভা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তৃতা করেন- জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল, পাঁচবিবি উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও বিএনপি নেত্রী দৌলতুন্নাহার দোলন, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পদক মিজানুর রহমান টিটু, পৌর কাউন্সিলর ও স্থানীয় বিএনপি নেতা মুশফিকুর আলম বুলু, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. নাফিজুর রহমান পলাশ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখর মজুমদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরে মওলা পলাশ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কো-অডিনেটর মাসুদ পারভেজ প্রমূখ।
বক্তরা বলেন, শহরাঞ্চলের সব চেয়ে বড় সমস্যা পানি নিষ্কাশনসহ ড্রেনেজ ব্যাবস্থা। পরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থা কার্যকর না হলে বিশেষ করে বর্ষা মৌসূমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তা জনদূর্ভোগের কারন হয়ে দাড়ায়। বিষয়টি সামনে রেখে জয়পুরহাটে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ও স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিদের অংশ গ্রহনে এ ব্যাপারে পরীক্ষা মূলক কর্মসূচি গৃহিত হয় মাত্র ৩ মাস আগেই। এর অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ জয়পুরহাট পৌর শহরের দক্ষিনাঞ্চলের ধান সেরা মাঠের জলবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থা নির্মানে পৌর কর্তৃপক্ষের সহযোগীতা চাইলে পৌর কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেন। এতে করে ভারী বৃষ্টিপাতেও শহরের পানি নিষ্কাশনের ফলে হজলাবদ্ধতা দূর হওয়ায় সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান- স্বেচ্ছোসেবী সংগঠনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবেন্দ। এ ভাবে দলমত নির্বিশেষে স্থানীয় ও জাতীয় উন্নয়নে সকলে এগিয়ে আসলে রাষ্ট্রের উন্নয়ন অবশ্যম্ভাবী বলেও জানান বক্তারা।