• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরল রোগে আক্রান্ত মুক্তামনি আর নেই

সিসি ডেস্ক, ২৩ মে: অবশেষে বিরল রোগের কাছে হার মানলো সাতক্ষীরার শিশু মুক্তামনি। সকাল আটটার দিকে সাতক্ষীরার কামারবায়সা এলাকায় নিজ বাড়িতে মারা গেছে ১১ বছরের শিশুটি।
মুক্তামনির বাবা ইব্রাহিম হোসেন জানান, ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে, গত ২২ ডিসেম্বর তাকে বাড়িতে নেয়া হয়। তারপর থেকেই বেড়ে যায় অসুস্থতা। শিশুটির বিরল রোগে আক্রান্ত হাত থেকে, সবসময় রক্ত ঝরতো। তাই ড্রেসিং করাতে হতো প্রতিদিন।
জন্মের দেড় বছর পর থেকে মুক্তামনির হাতে টিউমারের মতো দেখা দেয়। পরে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার দায়িত্ব নেন।
গত ১১ জুলাই শিশুটিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরীক্ষা-নীরিক্ষা শেষে মুক্তামনি বিরল রোগে আক্রান্ত বলে জানান চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ