• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে যৌন উত্তেজক ঔষধ জব্দ, আটক ৫

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার রাত ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও রানীনগর সোনিয়া বিনতে তাবিব এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন নাটোর ক্যাম্প, র্যাব-৫ এর মেজর শিবলী মোস্তফা ও এএসপি আজমল হোসেনসহ সঙ্গী ফোর্স। এসময় ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান জান বক্স উপস্থিত ছিলেন।
আসামিরা হল উপজেলার শিমুলিয়া গ্রামের ইনজাহেরের পুত্র আব্দুল ইউসুফ (৮২)কে ২ মাস, কাশিয়াবাড়ী গ্রামের মৃত কাদের প্রামানিকের পুত্র হাসেম (৪২) কে ৩ মাস, মৃত শমসের কালুর পুত্র ভোলা (২৭)কে ১ মাস, মৃত হাসান আলীর পুত্র নূরুল ইসলাম শাহিন (৩০) কে ৩ মাস ও খোলাপাড়া গ্রামের মৃত বিনেশ্বরের পুত্র কামদা প্রসাদ সাহা (৬০)কে ৩ মাস জেল প্রদান করেন।
একই দিনে রাত্রি ১১টার দিকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন নিমতলী দি বিনেশ্বর হোমিও ফার্মেসীতে এক অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তোজক ঔষধ জব্দ করে এবং তা আগুনে পোড়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ