• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মর্গ্যান ফ্রিম্যানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

বিনোদন ডেক্স, ২৫ মে: এবার অস্কারপ্রাপ্ত অভিনেতা মর্গ্যান ফ্রিম্যানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তবে কোনো অভিনেত্রীর নয়!
সম্প্রতি এক প্রোডাকশন অ্যাসিসটেন্ট মর্গ্যান ফ্রিম্যানের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন। তার দাবি, অনেকবার বারণ করা সত্ত্বেও, মিস্টার ফ্রিম্যান তাকে অশালীন ভাবে ছুঁতেন৷ আপত্তি জানাবার পরও, মর্গ্যান তার এই ব্যবহার থেকে বিরত হননি।
২০১৭ সালের ফিল্ম ‘গোয়িং ইন স্টাইল’ সিনেমার প্রোডাকশন টিমে ছিলেন সেই মহিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মহিলাটি জানান, ‘শ্যুটিং ফ্লোরে মর্গ্যানের দ্বারা তাকে প্রায় রোজই কোন না কোন ভাবে হয়রানির শিকার হতে হয়েছে। কখনও অভিনেতা তাকে তার ফিগার নিয়ে টিজ করতেন, কখনও তার পোষাক নিয়ে কুমন্তব্য করতেন। এমনকি তার কোমড়েও বহুবার অনুচিতভাবে হাত দিয়েছেন।’
এ প্রসঙ্গে একদিন একটি ঘটনার ব্যাখা করে মহিলাটি জানান, ‘উনি একবার আমার স্কার্টও তোলার চেষ্টা করেছিলেন। আমি অন্তর্বাস পরে আছি কিনা এটাও জিজ্ঞেস করেন। সেই সময় আরেকজন অভিনেতা অ্যালান রিকম্যান সেখানে উপস্থিত ছিলেন। তিনি চিৎকার করে ধমক দিতেই, মর্গ্যান চমকে যান। ভয় পেয়ে কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না।’
মহিলার দাবি, আগেও একজন মহিলা ফ্রিম্যানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। ‘নাও ইউ সি মি’ সিনেমার প্রোডাকশন স্টাফের সিনিয়র সদস্য ছিলেন তিনি। তাকেও বেশ কয়েকবার এই অভিনেতার হাতে হেনস্থা হতে হয়।
সেটে উপস্থিত বহু মহিলাদেরই বিভিন্ন রকমের মন্তব্য করে গিয়েছেন বহুবার। তার কথায়, ‘মর্গ্যান সেটে থাকলে, আমরা মেয়েরা, কখনও কোন টাইট জামা বা রিভিলিং টপ পরতাম না। যেকোন জামা যা আমার শরীরের কার্ভকে আরও স্পষ্ট করবে, তেমন কোনও আউটফিটে আমরা ফ্লোরে আসতাম না।’
একাধিক মহিলার অভিযোগ, মর্গ্যান মহিলাদের বক্ষঃস্থলে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতেন।
তবে, এ ধরণের বহু অভিযোগের পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন মর্গ্যান। তিনি বলেন, ‘আমার জন্য যদি কেউ অপমানিত হয়ে থাকেন, অস্বস্থিকর অনুভব করে থাকেন তাহলে আমি ক্ষমা চাইছি। আমি কখনও চাইনি কেউ আমার আচরণে এভাবে বিরক্ত হোক। তবে যারা যারা আমার সঙ্গে কাজ করেছে, তারা জানেন আমি এরম অপরাধ করতে পারিনা। ইচ্ছাকৃতভাবে এ ধরণের আচরণে আমি অভ্যস্ত নই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ