• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের মাদক সম্রাজ্ঞী বেবিয়া গ্রেফতার

সিসি নিউজ, ২৬ মে: নীলফামারীর সৈয়দপুরের ডজন মামলার আসামী মাদক সম্রাজ্ঞী বেবিয়া আশরাফী ওরফে বেবি ওরফে বেবিয়াকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দিনাজপুর জেলার পার্বতীপুর থেকে তাকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, সৈয়দপুরের মাদক সম্রাজ্ঞী বেবিয়া পুলিশের চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী উপজেলা পার্বতীপুরের হলদিবাড়ীতে জামাতার বাড়িতে আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পালের নেতৃত্বে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাজাহান পাশা, এস আই আব্দুস সোবহান, এস আই আব্দুল ওয়াদূদ সহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে বেবিয়াকে পার্বতীপুরের হলদিবাড়ীর চান্দাপাড়া থেকে গ্রেফতার করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসি নিউজকে জানান, শহরের মাদক সম্রাট সাহেবপাড়ার মতিয়ার রহমান ওরফে বাবুয়ার স্ত্রী বেবিয়ার নামে থানায় ১২টি মামলা রয়েছে। বুধবার রাতে বেবিয়ার দুই পুত্র রাজু ও সাজুকে মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়।
অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল সিসি নিউজকে জানান, সৈয়দপুর থেকে মাদকের শিকড় নির্মূল করা হবে। তিনি আত্মগোপনে থাকা মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে সহযোগিতা করতে সৈয়দপুরবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন।
এদিকে মাদক সম্রাজ্ঞী বেবিয়া গ্রেফতারের সংবাদে সৈয়দপুরের বিভিন্ন স্তরের মানুষ পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ