• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর হাসপাতালে অর্ধ শতাধিক ডায়রিয়া রোগী ভর্তি

সিসি নিউজ, ২৬ মে: নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে গত ৩ দিনে ৫২ রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হাসপাতালে ভর্তি ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীদের মধ্যে সৈয়দপুর পৌর এলাকার বাঁশবাড়ি ও বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামের বেশি।
হাসপাতালে গিয়ে জানা যায়, শুক্রবার রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত ১১জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ইমরান (৫), আয়না (৫) ও ইয়াসিন (৩) নামে ৩ শিশু রয়েছে। এদের মধ্যে ইমরান ও আয়নার বাড়ী সৈয়দপুর শহরের বাঁশবাড়ি এবং ইয়াসিনের বাড়ি নীলফামারী সদরের ছোট সংগলশী গ্রামে। অন্যান্য রোগীরা হলেন শ্বাষকান্দর গ্রামের শফিকুল (৪০), আঃ করিম (৪০) ও ওবায়দুল (৫৮), সোনাপুকুরের মোস্তাফিজার (৩৬) ও মুক্তা (২২) এবং বাঁশবাড়ির মিনারা (২০), সিমা (১৫) ও শবনম (২৭)।
এ ব্যাপারে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের কর্তৃব্যরত চিকিৎসক ডা: হাবিবা আখতার সিসি নিউজকে বলেন, ইতিমধ্যে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর যারা ভর্তি রয়েছে তাদেরকে যথাসাধ্য চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ