• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আয়ারল্যান্ডে বৈধতা পেল গর্ভপাত

আন্তর্জাতিক ডেস্ক, ২৭ মে: সমকামীতার পর এবার গর্ভপাতকে বৈধতা দিল আয়ারল্যান্ড৷ শনিবার এক গণভোটে ইউরোপের অত্যন্ত সংরক্ষণশীল এই দেশটির জনগণ গর্ভপাত বৈধ করার পক্ষে ভোট দেন৷ দেশটির প্রধানমন্ত্রী লেও ভারাদকর এই গণভোটকে একটি নীরব বিদ্রোহ বলে বর্ণনা করেছেন৷  তার ভাষ্যমতে, এটা এমন এক গণভোট যা গোটা প্রজন্মে একবার হয়৷ গণভোটে গর্ভপাতের পক্ষে ভোট পড়েছে ৬৬.৪ শতাংশ। আর বিপক্ষে পড়েছে ৩৩.৬ শতাংশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷
খবরে বলা হয়, শনিবারের গণভোটটিতে প্রতি তিন জন ভোটারের মধ্যে দুজন গর্ভপাতের পক্ষে ভোট দিয়েছেন৷ এই বছরের মধ্যেই গর্ভপাত বিষয়ক আইনে পরিবর্তন আনবে সরকার৷
বহু বছর ধরে আয়ারল্যান্ডে গর্ভপাত নিষিদ্ধ ছিল৷ ১৯৮৩ সালে গণভোটের মাধ্যমেই গর্ভপাতকে নিষিদ্ধ ঘোষণা করে অষ্টম সাংবিধানিক সংশোধনী পাস হয় সেদেশে৷ পরবর্তীতে একাধিক ঘটনায় গর্ভপাতের প্রয়োজনীয়তা বোঝা গেলেও আইনে পরিবর্তন আনা হয়নি৷ ম্যারি হ্যাগিনস নামে এক নারী গণভোটের ফলাফল নিয়ে জানান, এটা অবিশ্বাস্য৷ এতগুলো বছর ধরে আমরা নারীদের দেখাশোনা করার চেষ্টা করে এসেছি। কিন্তু তাদের দেখাশোনা করতে পারিনি৷ এটা আমাদের কাছে অমূল্য৷
কয়েক দশক ধরে প্রতি বছর গর্ভপাত বিরোধী আইনের কারণে ৩ হাজারেরও বেশি আইরিশ নারীকে গর্ভপাতের জন্য যুক্তরাজ্যে ভ্রমণ করতে হতো৷ অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনলাইনে অবৈধ উপায়ে ঔষুধ এনে তা খেয়ে গর্ভপাত করতো৷ গর্ভপাতের সমর্থকরা বলেন, আয়ারল্যান্ডে গর্ভপাত ইতিমধ্যেই চলছিল৷
সম্প্রতি দেশটিতে গর্ভপাতের পক্ষে নারীদের আন্দোলন শুরু হয়৷ তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্ভপাত নিয়ে তাদের কষ্টকর অভিজ্ঞতা শেয়ার করেন৷ পুরো দেশের ৪০টি নির্বাচনী আসনের মধ্যে ৩৯টিতেই গর্ভপাতের পক্ষে ভোটদানকারীরা জয়ী হয়েছে৷ গণভোটটিতে ভোটার উপস্থিতি ছিল ৬ শতাংশ৷ দেশটির ইতিহাসে কোন গণভোটে এটাই সর্বোচ্চ ভোটার উপস্থিতির ঘটনা৷
দেশটির প্রথম সমকামী প্রধানমন্ত্রী ভারাদকর গণভোট নিয়ে শনিবার বলেন, আজ একটি ঐতিহাসিক দিন৷ একটি নীরব বিদ্রোহ ঘটেছে৷ সবাই একটি দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য৷ এটা ছিল আয়ারল্যান্ডের দ্বিতীয় সুযোগ- সবাইকে সমানভাবে, সমবেদনা ও সম্মানের সঙ্গে সামলানোর৷ আমরা বাস্তবতার চোখে তাকিয়ে, পলক না ফেলে ভোট দিয়েছি৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ