• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পৌরসভার মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা আর নেই

সিসি নিউজ, ২৮ মে: সৈয়দপুর পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মোছাঃ রাজিয়া সুলতানা আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।তিনি রবিবার দিবাগত রাত ৩ টায়  ইন্তেকাল করেছেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে,  তিনি দীর্ঘদিন যাবৎ কিডনীসহ বিভিন্ন রোগে ভূগছিলেন।রবিবার দিবাগত রাতে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার যোহর নামাজের পর চিনি মসজিদ ঈদগাহ্ মাঠে জানাযা শেষে  মরহুমাকে গোলাহাট কবরস্থানে দাফন করা হয়।
কাউন্সিলর রাজিয়া সুলতানার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার আত্মার মাগফিরাত কামনা করেন সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, পৌর পরিষদসহ, সংবাদকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

উল্লেখ্য, রাজিয়া সুলতানা সৈয়দপুর পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে প্রথমবার কলস প্রতীক এবং সর্ব শেষ নির্বাচনে কাঁচি প্রতীকে  প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। তিনি জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ