জয়পুরহাট প্রতিনিধি. ২৮ মে: জয়পুরহাটের আক্কেলপুরের খালিশ্বর এলাকায় মেসি ট্রাক্টরের ধাক্কায় রুপালী (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪ টার দিকে গোপিনাথপুর রায়কালী সড়কে এ দূঘটনা ঘটে।
নিহত রুপালী বেগম উপজেলার দুলালী গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী।
আক্কেলপুর থানার অফিসাস ইনচার্জ ( ওসি) সিরাজুল ইসলাম জানান, রুপালী বেগম একটি ব্যাটারিচ্যালিত অটোভ্যানে তার বাবার বাড়ী যাচ্ছিলেন। অটোভ্যানটি খালিশ্বর এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা মেসি ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।