সিসি নিউজ,২৯ মে॥ সৈয়দপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম(৬৫) আর নেই। তিনি দির্ঘদিন ধরে হাইপার টেনশনসহ নানাবিধ জটিল রোগে ভুগছিলেন। সোমবার দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাঃস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন এ বীরযোদ্ধা। মঙ্গলবার উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার নিজবাড়ি সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর জানাযার পর রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি ছিলেন রংপুর (তৎকালীন জেলার) বিভাগের ভুগোল প্রণেতা জহীর উদ্দিন সৈয়দির জেষ্ট সন্তান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর উপজেলা কমান্ডের সদস্য।
তার মৃত্যুতে সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, সাংবাদিক ও সকল রাজনীতিক এবং গণ্যমান্য ব্যাক্তিগণ শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।