• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংসদ বদি ওমরা পালনে সৌদি গেলেন

ঢাকা, ০১ জুন: পবিত্র ওমরা পালনের উদ্দেশে সৌদি আরব গেছেন সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি। এসময় তার সঙ্গে ছিলেন মেয়ে, মেয়ের জামাই, বন্ধু আকতার কামাল ও মৌলানা নূরী।
আজ শুক্রবার মধ্যরাতে একটি বেসরকারি বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বদি ওমরা পালনে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন।
মাদকবিরোধী অভিযান চলাকালে এমপি বদির হঠাৎ দেশত্যাগ করে সৌদি আরবে পাড়ি জামানো রহস্যজনক মনে করছেন অনেকে। অভিযান থেকে বাঁচতেই বদি ওমরায় চলে গেছেন বলেও ধারণা করা তাদের।
অতি সম্প্রতি টেকনাফে বন্দুকযুদ্ধে বদির দুঃসম্পর্কের বেয়াই, যুবলীগ নেতা আকতার কামাল মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সদস্য, যুবলীগের সাবেক সভাপতি ও কাউন্সিলর একরামুল হক নিহত হন। এ ঘটনায় সংবাদ ও যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, ওমরাহ্‌ পালন তার ব্যক্তিগত বিষয়। তবে মাদকবিরোধী অভিযানকে এড়িয়ে এই মুহূর্তে ওমরাহ পালন করতে সৌদি আরব গমন তার উচিৎ হয়নি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সাহায্য করার প্রয়োজন ছিলেন তার।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর জানান, এ সংকট পরিস্থিতিতে উখিয়া টেকনাফের মানুষকে অনিশ্চিতের দিকে ঠেলে দেয়া তার উচিত হয়নি। তিনি ভালোর পক্ষে এবং অবৈধের বিপক্ষে ভুমিকা পালন করতে পারতেন। কিছুদিন পরে ওমরাহ্‌ পালন করলে, তার তেমন সমস্যা হতোনা বলেও জানান তিনি।
এদিকে, সৌদি আরবে যাওয়ার আগে এমপি বদি গণমাধ্যমকে বলেন, অভিযানের ভয়ে তার দেশ ছাড়ার তথ্যটি সম্পূর্ণ অসত্য। তিনি অনেক আগেই ওমরা পালনের সিদ্ধান্ত নিয়ে ছিলেন। রমজানের শেষ সপ্তাহ জুড়ে তিনি মসজিদ আল-হারামে ইতেকাফ করার নিয়ত করেছেন।
আগামী ১৭ জুন ওমরা পালন শেষ দেশে ফিরবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ