• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

জয়পুরহাট, ০৩ জুন: জয়পুরহাটের কালাইয়ের বানদিঘি গ্রামে যৌতুকের দাবিতে নুরুন্নাহার (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মাহমুদুল হাসান ও তার বাবা-মা’র বিরুদ্ধে। শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। রাতেই মেয়ের বাবা একই উপজেলার চেচুরিয়া গ্রামের আব্দুর নুর হোসেন বাদি হয়ে থানায় হত্যা মামলা করেন।

নিহতের বাবা আব্দুর নুর জানান, ৬ বছর আগে বানদিঘি গ্রামের মাহমুদুল হাসানের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে প্রায়ই নুরুন্নাহারকে মারধর করত। শনিবার রাতেও তাকে যৌতুকের দাবীতে মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছে বলে তাদের খবর দেয়।

কালাই থানার ওসি আব্দুল লতিফ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। অচিরেই দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ