• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেনাপোল স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

যশোর, ০৩ জুন: যশোর বেনাপোলের ভারতীয় ট্রাক টার্মিনালে আমদানি করা এসিডের ড্রাম বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দেশের সর্ববৃহৎ স্থলবন্দরে রবিবার ভোররাত ৪টার দিকে লাগা আগুনে ভারতীয় পণ্য বোঝাই ১০-১২টি ট্রাক ও বেশ কিছু মোটরসাইকেল পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে বেনাপোল, ঝিকরগাছা ও যশোর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আগুনের খবর পেয়ে বন্দর পরিচালক আমিনুল ইসলাম, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা হতে পারে। তবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আরো বিস্তারিত জানা যাবে।

তিনি আরো জানান, ট্রাক টার্মিনালে ভারত থেকে আসা আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাক অবস্থান করে থাকে। ভারত থেকে আমদানি করা বিভিন্ন যানবাহনের চেসিস ও তৈরি মোটর সাইকেল রাখা হয় টার্মিনালের অভ্যন্তরে। আর এক পাশে রাখা ছিল এসিড জাতীয় পদার্থ ছিল। রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ করে এসিডের ড্রাম বিস্ফোরিত হয়ে পাশের একটি পণ্য বোঝাই ট্রাকে পড়লে আগুনের সূত্রপাত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ