• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে এবারে ওসি ও নবাব গ্রেফতার

সিসি নিউজ, ০৪ জুন: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মাদক ব্যবসায়ী লুৎফর রহমান রাজু (৪৫) ওরফে ভূয়া ওসি এবং মোহাম্মদ নবাব (৩৫)। তারা উভয়েই সৈয়দপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী।
থানা সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই আব্দুস সোহবানের নেতৃত্বে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ভাটির মোড় থেকে লুৎফর রহমানকে রোববার রাত সাড়ে ৯টার দিকে গ্রেফতার করে। সে লক্ষণপুর পাঠানপাড়ার মৃত খায়রুদ্দিনের পুত্র। অপরদিকে সন্ধ্যায় শহরের বাটু সরকারের মোড় থেকে গ্রেফতার হয় মোহাম্মদ নবাব। সে পাশ্ববর্তী সরকারপাড়ার মনু মিয়ার পুত্র। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসি নিউজকে মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ