• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে গরুসহ চোর আটক

সিসি নিউজ, ৫ জুন : সৈয়দপুরে গরুসহ গোলাম রব্বানী (৩২) নামের এক চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টায় টহল পুলিশের একটি দল উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে আটক করে। আটক গোলাম রব্বানী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি আরজি মওলা জোতপাড়ার মৃত. মশির উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, সৈয়দপুর থানার এস আই আব্দুস ছোবহান সঙ্গীয় ফোর্স নিয়ে চৌমুহনী বাজারে টহলের সময় গরুচোর গোলাম রব্বানী একটি বকনা বাছুড় নিয়ে রাস্তা পার হচ্ছিল। সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে গরু চুরির কথা স্বীকার করে।
এসআই আব্দুস ছোবহান সিসি নিউজকে জানান, আটক ওই ব্যক্তি পিকআপ ভ্যানযোগে বালিয়াডাঙ্গি থেকে চোরাই গরুটি নিয়ে আসে। ওই গরুটি নিয়ে সে বদরগঞ্জের লালদিঘি যাচ্ছিল।
আটক গোলাম রব্বানীর বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ