• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

গায়ক আসিফ আকবর গ্রেপ্তার

সিসি নিউজ, ০৬ জুন: তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় গায়ক আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি দল তাকে রাজধানীর কারওয়ান বাজারে তার অফিস থেকে গ্রেপ্তার করে।
সিআইডি জানায়, তেজগাঁও থানায় গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের দায়ের করা একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে নেয়া হবে। শফিক তুহিনের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে তাকে হুমকি, উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন আসিফ।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় আসিফের বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলায় আসিফ ছাড়াও অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে। পরে গায়ক আসিফকে গ্রেপ্তার করে তাকে মালিবাগের সিআইডি কার্যালয়ে নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ