আজমল হক আদিল, বদরগঞ্জ: রংপুরের বদরগঞ্জ উপজেলা ভুমি অফিসে কানুনগো ফরিদউদ্দিনের বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরুপায় হয়ে কৃষক শাহারুল আলম উপজেলা নির্বাহি অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়,শাহারুল নিজ জমির খারিজ (নামজারি)করতে উপজেলা ভুমি অফিসে আবেদন করেন। খারিজ কেস নং-১০৫০/১৭/১৮।
দীর্ঘ ৫ মাস অতিবাহিত হলেও তার জমির নামজারি হয়নি। এক সময় কানুনগো ফরিদ মোবাইল ফোনে অফিসে ডেকে শাহারুলকে বলেন,তার জমির খারিজ হবে না। বিষয়টি শাহারুল জানতে চাইলে কানুনগো প্রসেস সার্ভার লেবুর সাথে কথা বলতে বলেন। লেবুর সাথে কথা বলতে গেলে লেবু বলে,তোমার জমির খারিজ হবে, তবে টাকা লাগবে ৫ হাজার। উপায়ান্তর না পেয়ে শাহারুল ২ হাজার ৫শত টাকা ধার করে লেবুর হাতে দেন এবং আমি আর কোন টাকা দিতে পারবো না এই মর্মে অনুরোধ করেন।
কিছুক্ষন পর লেবু জানান যে,শাহারুলের খারিজের প্রস্তাব সই হয়েছে।
তবে কানুনগো স্যারকে আরও ২হাজার ৫শত টাকা দিতে হবে।
এ ঘটনায় নিরুপায় হয়ে কৃষক শাহারুল আলম উপজেলা নির্বাহি অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ ব্যাপারে কৃষক শাহারুল আলম জানান,নিরুপায় হয়ে কানুনগোকে লেবুর মারফত ২হাজার ৫শত টাকা দিয়েছি। আর বাকি টাকার জন্য কানুনগো সাহেব আমার উপর চাপ দিচ্ছেন।
কানুনগো ফরিদ উদ্দিন জানান,আমি বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। আমি তাকে চিনি না।
বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার ও ভারপ্রাপ্ত সহকারি কমিশনার(ভুমি) রাশেদুল হক অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান,বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।