• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সকল দল চাইলে আগামী সংসদ নির্বাচনেই ইভিএম: সিইসি

পটুয়াখালী, ০৭ জুন: প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা জানিয়েছেন, সব রাজনৈতিক দল চাইলে আগামী সংসদ নির্বাচনেই ইভিএম ব্যবহার করতে চাই। আজ বৃহস্পতিবার দুপুরে সিইসির নিজ গ্রাম পটুয়াখালীর বাউফলে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কে.এম নুরুল হুদা আরও বলেন, ভোটার ও রাজনীতিবিদরা যদি দেখেন ইভিএম পদ্ধতিতে কোনো ত্রুটি নাই, তাহলে সকল এলাকায় না হলেও আংশিক এলাকায় ইভিএম পদ্ধতি চালু করা হবে।

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সিইসি আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এ বছরই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক ড. মাছুমুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ সাইদুল ইসলাম, মোস্তফা ফারুক, মো. মইনুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ