• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সড়কে শৃঙ্খলা থাকলে যানজট হবে না: কাদের

কাদের বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে গত কয়েকবারের তুলনায় এবার সড়ক মহাসড়কের অবস্থা ভালো। ঈদযাত্রায় যানজট হবে না। মেজর কোনো সমস্যা সড়কে হবে না, যদি নিয়ম-কানুন, শৃঙ্খলাগুলো ঠিক থাকে।”

এবার বর্ষার সময়ে ঈদের সময়ে সড়ক-মহাসড়কে যানজটের আশঙ্কা করা হচ্ছে।

বৃষ্টির কারণে ঢাকা-এলেঙ্গা মহাসড়কে ‘কিছুটা বিঘ্ন’ হতে পারে বলে স্বীকার করেন মন্ত্রী কাদের। তা কমিয়ে আনতে নানা পদক্ষেপের কথাও বলেন তিনি।

“নির্বিঘ্নে চলাচল করার জন্য রিপেয়ারিংয়ের কাজ বন্ধ রেখেছি। এছাড়াও রাস্তায় যে সকল খোঁড়াখুঁড়ি রয়েছে, তা বন্ধ করতে নির্দেশ দিয়েছি। ঈদের পরে তা করার জন্য বলেছি।”

সড়কে নির্বিঘ্নে যান চলাচলের জন্য ‘ক্রমাগত মনিটরিং’ চালানোর কথা জানিয়ে কাদের বলেন, “এ নিয়ে আতঙ্ক না ছাড়ায়, জনগণ যাতে কষ্ট না পায়। আমি আশ্বস্ত করে বলছি, সঙ্কট হলে ওখানে আমি নিজেই গিয়ে দাঁড়াব।”

ঈদের সময়টাতে সড়ক পরিবহনমন্ত্রী হিসেবে নিজের ‘দুশ্চিন্তায়’ পড়ার কথাও বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

“রাতের ঘুম অর্ধেক নষ্ট হয়ে গেছে, ঈদ আসলেই এ অবস্থা হয়। গতবছর ভেবেছিলাম, এ বছর আমাকে দুশ্চিন্তায় পড়তে হবে না। কিছু কিছু বিষয় আমাদের মন-মানসিকতার পরিবর্তন হওয়া দরকার, তা ঘটানো এ দেশে কঠিন। মন-মানসিকতার পরিবর্তন না হলে রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই কঠিন।”

বিডিনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ