• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভারতের পূর্বাঞ্চলে বজ্রপাতে ২৭ জনের মৃত্যু

সিসি ডেস্ক, ০৯ জুন: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ২৭ জনের প্রাণহানি ও আরো অন্তত ৩৪ জন আহত হয়েছে। ভারতের কর্মকর্তারা শনিবার একথা জানান।

রাজ্যের সাহারসা, উত্তর দ্বারভাঙ্গা, পূর্ব চম্পারন ও সমস্তিপুর জেলায় এই সব হতাহতের ঘটনা ঘটে। পাটনার এক কর্মকর্তা বলেন, ‘বিহারে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। সাহারসা জেলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এখানে ৮ জন মারা গেছে।’

অল-ইন্ডিয়া রেডিও’র খবরে জানায়, স্থানীয় সরকার নিহতদের পরিবারের সদস্যদের প্রত্যেককে ৫ হাজার ৯২৩ মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। খবরে বলা হয়েছে, ঝড়ে আম, লিচু ও ভুট্টসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ