• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের মাদক সম্রাজ্ঞী পুটি গ্রেফতার

সিসি নিউজ, ১০ জুন: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ মাদক মামলার পলাতক আসামী মাদক সম্রাজ্ঞী রোজিনা আক্তার ওরফে পুটিকে গ্রেফতার করেছে। আজ রোববার রাত ২টার দিকে শহরের কলিম মোড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মাদক সম্রাট আলম হোসেনের স্ত্রী।

থানা সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এস আই আব্দুল আজিজের নেতৃত্বে এস আই বদরুজ্জোহা সহ একদল পুলিশ মাদক সম্রাজ্ঞী রোজিনা আক্তার ওরফে পুটির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে সূত্রটি সিসি নিউজকে নিশ্চিত করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা জানান, আদালতের ওয়ারেন্টভুক্ত মাদক ব‌্যবসায়ী রোজিনা আক্তার ওরফে পুটি দীর্ঘ দিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক ব‌্যবসায়ীদের যারা বাসা ভাড়া দিয়েছেন সেসব বাসা মালিকদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ