• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কাবাঘরের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ১০ জুন: সৌদি আরবে পবিত্র কাবা ঘরের ছাদ থেকে মেঝের ওপর লাফিয়ে পড়ে বিদেশি এক নাগরিক আত্মহত্যা করেছে। সৌদি আরবের ইংরেজি ভাষার গণমাধ্যম আল-আরাবিয়া এ খবর দিয়েছে।

মক্কা পুলিশের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, বিদেশি ওই নাগরিক শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লাফ দেয় এবং ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া, আত্মহত্যাকারী ব্যক্তি কোন দেশের নাগরিক এবং তার আত্মহত্যার কারণ কী-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

কাবা ঘরের ছাদ থেকে কেউ যাতে না পড়ে যায় সেজন্য শক্ত আচ্ছাদন দেয়া রয়েছে। তারপরও কীভাবে এ ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ