• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

একাদশে ভর্তির আবেদন করেনি দুই লাখ শিক্ষার্থী

সিসি ডেস্ক, ১০ জুন: এবার দুই লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেনি। আগামী ১৯ ও ২০ জুন এদের আবারো আবেদনের সুযোগ দিচ্ছে শিক্ষাবোর্ড। প্রথম পর্যায়ের আবেদনের ফল দেয়া হবে ১০ জুন।
এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী। এদের ১৩ লাখ ৯ হাজার ৪৭৫ জন একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে। কিন্তু এখনো ভর্তি আবেদন করেনি প্রায় দুই লাখ শিক্ষার্থী।
শিক্ষা বোর্ড বলছে, আর্থিক অস্বচ্ছলতার কারণে মাধ্যমিকের পর অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ে। অনেকই পড়াশোনা না চালিয়ে কর্মসংস্থানে প্রবেশ করে। একারণে মাধ্যমিকে উত্তীর্ণদের সবাই একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করে না।
শিক্ষাবিদরা বলছেন, মাধ্যমিকের পর এসব শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণে উৎসাহিত করা উচিত।
এবছর কলেজ ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে কড়া নজরদারি থাকছে শিক্ষা বোর্ডের।
পয়লা জুলাই থেকে একযোগে সব কলেজে একাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ