• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলের লাশ উদ্ধার

ঢাকা, ১৪ জুন: শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁও বাগিচা এলাকার রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বিমানবন্দর রেললাইন অর্থাৎ আপ লাইনে তিনি ট্রেনে কাটা পড়েন বলে ধারণ করছে পুলিশ। তবে কোন ট্রেনে তিনি কাটা পড়েন তা  নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ। এ সময় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
এটি হত্যা না দুর্ঘটনা তাও নিশ্চিত হওয়া যায়নি। লাশ সুরতহালের জন্য কমলাপুর রেলওয়ে হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
সুমন জাহিদ উত্তর শাজাহানপুর, ঝিলপাড় মসজিদ সংলগ্ন ৩১২ নং বাড়িতে থাকতেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষী ছিলেন। তিনি বেসরকারি ব্যাংক দ্য ফারমার্স ব্যাংকে চাকরি করতেন। এর আগে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনে সিনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। যুদ্ধাপারাধীদের বিচারের দাবিতে রাজপথেও সোচ্চার ছিলেন তিনি।
ঢাকা রেলপথ থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার বলেন, সকালে অামরা খবর পেয়ে খিলগাঁও এলাকার বাগিচায় রেললাইন থেকে দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করি। ধারনা করা হচ্ছে, তিনি ট্রেনে কাটা পড়েছেন। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ ঘটনা রেলওয়ে থানার এএসআই আনোয়ার হোসেন বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ