• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাড্ডায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

ঢাকা, ১৫ জুন: রাজধানীর বাড্ডায় জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার মাথা ও বুকে গুলি লাগে।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পরপরই এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ফরহাদ হোসেন বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) আবুল কালাম আজাদ জানান, উত্তর বাড্ডার আলীর মোড়ের কাছে বায়তুস সালাম জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। জুমার নামাজ পরে ফরহাদ হোসেন বেরিয়ে আসার সময় তাকে গুলি করা হয়। তিনি ঘটনাস্থলেই মারা যান।

কে বা কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ