• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জাপানের পশ্চিমাঞ্চলে ভূমিকম্প, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, ১৮ জুন: জাপানের পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ৬.১ মাত্রার ভূমিকম্পে অন্তত তিনজন মারা গেছেন। সোমবার সকালে দেশটির দ্বিতীয় বৃহত্তম মহানগরী ওসাকায় এই ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, ভূমিকম্পে জাপানের গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চলের বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। ফেটে গেছে বেশ কয়েকটি পানির পাইপ।সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে ও বেসরকারি টেলিভিশন চ্যানেল টিভি আশাহি এই ভূমিকম্পে কয়েকজনের মৃত্যুর কথা জানিয়েছে। তবে কোন সম্ভাব্য সুনামির জন্য সতর্কতা জারি করা হয়নি।
প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, সরকারের প্রথম অগ্রাধিকার হচ্ছে আক্রান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি আরো জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমিকম্পে হওয়া ক্ষতির পরিমাণ হিসাব করছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ওসাকা শহর থেকে অল্প কিছুটা উত্তরে। প্রাথমিকভাবে সংস্থাটি ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৯ ঘোষণা দিয়েছিল। তবে পরবর্তীতে তা বৃদ্ধি করে ৬.১ বলে ঘোষণা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ