• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে বাস ও ট্রাকের সংর্ঘষে নিহত ২

ঠাকুরগাঁও, ১৮ জুন: ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ২৯ মাইল এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ২জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১৮জন। সোমবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রী ভর্তি বিআরটিসি বাস ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ২৯ মাইল নামকস্থানে পৌঁছালে অপরদিক থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ড্রাইভার-হেলপারসহ কমপক্ষে ২০জন যাত্রী আহত হন। পরে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
এদের মধ্যে বিআরটিসি বাসের সুপারভাইজার আব্দুর চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। পরে বেলা ১১টার দিকে বাসযাত্রী ফরিদপুরের বান্দি নগরের আব্দুল গনির ছেলে আরিফ মাহমুদ (৪২) মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা দুর্ঘটনায় নিহতের কথা স্বীকার করে বলেন, বর্তমানে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ