সিসি নিউজ, ২০ জুন: নীলফামারীর সৈয়দপুর শহরের রসুলপুরের দুই সন্তানের জননী ফিরোজা আক্তার আত্মহত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। ফিরোজার বোন মোছা: রিনু বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।
সূত্র মতে, রসুলপুরের আকরাম হোসেনের স্ত্রী ফিরোজা আক্তার মঙ্গলবার দুপুরে শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আর এ আত্মহত্যার কারণ হিসেবে মামলার বাদী একই মহল্লার নুরু মিয়ার পুত্র বাবু ও কাইয়ুমের পুত্র হৃদয় নামের দুই যুবককে দায়ী করেন। তিনি উল্লেখ্য করেন ওই দুই যুবক ফিরোজাকে ব্ল্যাকমিল করে বারবার টাকা দাবি করেন। ঘটনার দিন একই কায়দায় নির্দিষ্ট অঙ্কের টাকা চায় বাবু ও হৃদয়। ফিরোজা ওই টাকা জোগাড় করতে না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।
মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ শাহজাহান পাশা।