• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁ’র পাহাড়পুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এরশাদ আলী (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর বাজারে রবিবার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হাই জানান নওগাঁ থেকে বদলগাছি অভিমুখী একটি দ্রুতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোঃ এরশাদ আলী নামের এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হন। আহত ব্যাক্তিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় মৃত এরশাদ আলী (৫৩) পাহাড়পুর সরদার পাড়া’র মৃত এলাহী মন্ডলের ছেলে। নিহত এরশাদ বাঁশের ব্যবসা করতেন। বাড়িতে আত্মীয়স্বজন আসলে মিষ্টি কেনার জন্য পায়ে হেঁটে তিনি পাহাড়পুর বাজারে যান। মিষ্টির দোকানের সামনেই হঠাৎ একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান এবং ভর্ত্তি করান। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ