সিসি নিউজ, ২৪ জুনঃ নীলফামারীর সৈয়দপুরে বজ্রপাতে ৩টি গরু মারা গেছে।
জানা গেছে, উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাকডোকরা গ্রামের কৃষক হানিফা প্রতিদিনের ন্যায় আজ রবিবার সকালে গোয়াল ঘর থেকে গরু তিনটি বের করে বাড়ির বাইরে চালার নিচে বেঁধে রাখে। এর কিছু সময় পর বজ্রপাতে গরু তিনটি ভষ্মিভুত হয়ে যায়। গরু তিনটির আনুমানিক মূল্য ৯০ হাজার বলে জানা গেছে।