• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেরোবিতে ৩ দফা দাবিতে কর্মচারী ইউনিয়েনের আল্টিমেটাম

রংপুর, ২৪ জুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন দফা দাবি বাস্তবায়নের জন্য রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছেন কর্মচারী ইউনিয়ন। চিঠিতে উল্লেখিত দাবিসমূহ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেয়া হয়েছে।
দাবিগুলো হলো- ১.কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে প্রদানকৃত খসড়া নীতিমালা অনুযায়ী “কর্মচারীদের পদোন্নতি/আপগ্রেডেশন নীতিমালা” অনুমোদন করতে হবে। ২.কর্মচারীদের বকেয়া বেতনসহ চাকরি স্থায়ীকরণ করতে হবে। ৩.কর্মচারীদের পদোন্নতি/আপগ্রেডেশন বোর্ড গঠন করে পদোন্নতি/আপগ্রেডেশন দিতে হবে।
রবিবার দুপুরে কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক নুর আলম মিয়া স্বাক্ষরিত চিঠিটি রেজিস্ট্রার দফতারে জমা দেন কর্মচারী ইউনিয়নের নেতারা।
কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর আলম মিয়া বলেন, “আমরা বারবার মৌখিক এবং লিখিতভাবে রেজিস্ট্রার ও উপাচার্য বরাবর এই দাবিগুলো নিয়ে গেলেও আজ পর্যন্ত আমাদের তা পূরণ করা হয়নি। আমরা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি জানিয়ে আসছি।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর বলেন, “কর্মচারী ইউনিয়নের নেতারা আমাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে, চিঠি কখন দিয়েছে আমি জানি না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ