• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাময়িক যুদ্ধবিরতিতে চরম বেপরোয়া তালিবানরা

আন্তর্জাতিক ডেস্ক, ২৪ জুন: ঈদের আগে আফগানিস্তানে যুদ্ধবিরতি ঘোষণা করে আফগান সরকার। সেই সিদ্ধান্তে এখনো মেনে চলছে আফগান সেনারাও। কিন্তু সেই সুযোগে ক্রমান্বয়ে হামলা চালিয়ে যাচ্ছে তালিবান জঙ্গিরা।
গত ৪ দিনে আফগানিস্তানের ১০ প্রদেশে হামলা চালিয়েছে আফগান তালিবান জঙ্গিরা। প্রতিটি হামলায় কমপক্ষে ১০-১২ জন সেনা নিহত হয়েছে। তবে ৪ দিন ধরে আফগান জঙ্গিদের হামলার তেমন পাল্টা জবাব দেননি আফগান সেনারা।
এক সেনা মুখপাত্র জানান, গত ৪দিন ধরে ক্রমাগত হামলা চালাচ্ছে তালিবানরা। ১৫ জুন আফগানিস্তানের গারদেজ শহরে পুলিশ স্টেশনের উপর হামলা চালায় জঙ্গিরা। ওই দিনই তারা হামলা চালায় ফারহা শহরে।
আফগান সেনা বিশেষজ্ঞ জাভেদ খইস্তানি বলেন, আফগান সরকারের সাময়িক যুদ্ধ বিরতির কারণে তালিবানরা এতো সাহস পাচ্ছে।
গত ২০ জুন তালিবান জঙ্গি হামলায় ৩০ জন সেনা সদস্যের প্রাণহানি ঘটে। তালিবানিরা একটি সেনা ঘাটিও দখল করে নেয়। আফগানিস্তানের পশ্চিম বাদঘিস এলাকায় সেনা ছাউনিতে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। যুদ্ধবিরতির মধ্যে আফগান সেনাদের উপর এটি সব থেকে বড় হামলা। কয়েক হাজার জঙ্গি হামলা চালায় সেদিন। কয়েক ঘণ্টার যুদ্ধে ৩০ জন সেনা প্রাণ হারান। এরপর সেনারা পাল্টা হামলা চালালে ১৫ জঙ্গি নিহত হয়।
ক্রমাগত জঙ্গি হামলার ঘটনায় আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির কড়া সমালোচনা করেন বিরোধীরা। সেনা বিশেষজ্ঞরা জানান, এ অবস্থা চলতে থাকলে অবস্থা আরো বেগতিক হবে। তারা দ্রুত এই যুদ্ধবিরতির অবসান চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ