• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দূরপাল্লায় পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না

সিসি ডেস্ক, ২৫ জুন: সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রীদের সচেতনতামূলক নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনোভাবেই যেন কোনো চালক দূরপাল্লায় পাঁচ ঘণ্টার বেশি গাড়ি না চালান সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

পাশাপাশি চালকদের প্রশিক্ষণ ও দীর্ঘ চলাচলে বিশ্রামের ব্যবস্থা করতেও বলেছেন সরকারপ্রধান।

সচিবালয়ে সোমবার তার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

ঈদের পরে সড়ক দুর্ঘটনায় গাইবান্ধাসহ বেশ কয়েকটি স্থানে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকের শুরুতেই সড়ক পরিবহন নিয়ে আলোচনা হয়। সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রী বেশকিছু নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, চালক ও হেলপারদের প্রশিক্ষণ, দীর্ঘ চলাচলে বিশ্রামের ব্যবস্থা করা ও পাঁচ ঘণ্টার বেশি না চালানো। কারণ আন্তর্জাতিকভাবে পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালনা না করার বিষয়টি স্বীকৃত আছে। রাস্তার পাশে নির্দিষ্ট স্থানে সার্ভিস সেন্টারের ব্যবস্থা, সেখানে বিশ্রাম ও আপ্যায়নের ব্যবস্থা থাকবে।

এছাড়া রাস্তা পারাপারে সাবধানতা অবলম্বন, চালক ও যাত্রীদের বেল্ট ব্যবহার করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নৌ পরিবহনমন্ত্রীকে এসব বিষয় তদারকির দায়িত্ব দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ