• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে নিহত ৬

টাঙ্গাইল, ২৫ জুন: টাঙ্গাইলের কালিহাতিতে ট্রাক খাদে পড়ে উল্টে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২৯ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতী থানার কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকাল ছয়টার অন্তত ৩৫ জন গুরুতর আহত লোক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ছয়জন মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত যাত্রীরা জানান, তারা সকলে প্রাণ আরএফএল কোম্পানীর শ্রমিক। ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত ১২০ জন সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। তারা টাঙ্গাইলের কালিহাতী থানার কাছে পৌছলে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ) মনসুর আলী আরিফ জানান, ভোরে থানার কাছে সেতু পার হওয়ার সময় একটি ট্রাক উল্টে যায়। এতে ছয়জন নিহত হয়েছেন। খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ