• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

খুলনা, ২৭ জুন: খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বুধবার ভোর সোয়া ৩টার দিকে নগরীর বাগমারা ব্যাংকার্স মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দুটি রামদা ও দুটি ছোরা উদ্ধার করেছে।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এস আই) শুভেন্দু জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে মাদক ব্যবসায়ী রাজু ও মানিক শেখকে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী  পুলিশ তাদের নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে নগরীর বাগমারা মেইন রোড এলাকায় যায়। রাত সোয়া ৩টার দিকে বাগমারা ব্যাংকার্স ক্লাবের মাঠে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা গুলি করতে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়কালে ওই দুই মাদক ব্যবসায়ী  নিহত এবং পুলিশের ৫ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত দুইজনের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ৫টি মামলা রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ