• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মাদ্রাসার প্রধান গেটের নির্মাণ কাজের উদ্বোধন

সিসি নিউজ, ২৮ জুন: নীলফামারীর সৈয়দপুর শহরের বাইপাস সড়কে অবস্থিত আসমতিয়া দাখিল (ভোকঃ) মাদ্রাসার প্রধান গেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ জুন বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অত্র মাদ্রাসার সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, ডেপুটি কমান্ডার সামসুল হক, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রেনু, সমাজ সেবক জোবায়দুল ইসলাম শাহ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ কাজী আনোয়ারুল ইসলাম। সভাটি পরিচালনা করেন শিক্ষক আকতারুল আলম শাহ। মাদ্রাসাটি সুষ্টভাবে পরিচালনা ও উন্নয়নের জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার গন্যমাণ্য ব্যক্তি, পৌর পরিষদ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ