• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

যুক্তরাষ্ট্রে সংবাদপত্র অফিসে গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, ২৯ জুন: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে দ্য ক্যাপিটাল গেজেট নামের একটি সংবাদপত্র ভবনে গুলিতে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হামলাকারীর নাম পরিচয় জানা যায়নি। তবে সন্দেহজনক হামলাকারীকে আটক করা হয়েছে। স্থানীয় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। ক্যাপিটাল গেজেটের কর্মীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারী শটগান আর স্মোক গ্রেনেড নিয়ে তাদের অফিসে ঢোকে।

কাচের দরজার ভেতর দিয়ে সে বার্তা কক্ষের ভেতরে নির্বিচারে গুলি চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে। জ্যারড রামোস নামের ওই ব্যক্তি ২০১২ সালে ক্যাপিটাল গেজেটের বিরুদ্ধে মানহানির মামলা করে ব্যর্থ হয় বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।  কী কারণে এই হামলা হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছেন না তারা। পুলিশ কর্মকর্তারা বলেছেন, ৪০ এর কাছাকাছি বয়সী ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে বিভিন্ন সংবাদমাধ্যম কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন পত্রিকা অফিসের সামনে অস্ত্রধারী পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ