• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোহিঙ্গার জন্য ৪৮ কোটি ডলার সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের

সিসি ডেস্ক, ২৯ জুন : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আটচল্লিশ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পানি, পয়ঃনিস্কাশন ও সামাজিক সুরক্ষা চাহিদা মেটাতে এ সহায়তা দেয়া হবে। খবর- রয়টার্সের।

বৃহস্পতিবার (২৮ জুন) বিশ্বব্যাংক জানায়, অপরিশোধযোগ্য অনুদানের মধ্যে পাঁচ কোটি ডলার ব্যয় হবে স্বাস্থ্যখাতে। রোহিঙ্গাদের মাতৃত্বকালীন, নবজাতক-শিশু কিশোরদের স্বাস্থ্য সেবা, প্রজননজনিত স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবার পরিকল্পনায় দেয়া হবে এ সহায়তা।

এক বিবৃতিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, রোহিঙ্গাদের দুর্দশা দেখে তাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন পর্যন্ত তাদের সহায়তায় এ উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে রোহিঙ্গা পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আগামী শনিবার বিকেলে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও রাতে জাতিসংঘ মহাসচিব ঢাকায় পৌঁছবেন। রোববার তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাসহ ঢাকায় নানা কর্মসূচিতে যোগ দেবেন। পরদিন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফিরে সংবাদ সম্মেলন করবেন। ঐ দিন রাতেই ঢাকা ছাড়বেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। জাতিসংঘ মহাসচিব ঢাকা ছাড়বেন মঙ্গলবার সকালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ