কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গদা গ্রামের মনির উদ্দিনের ছেলে একরামুল হক(৫৫) যমুনেশ্বরী নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হন। দীঘ ৩৫ঘন্টা নিখোঁজের পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার ৭ টার দিকে তার অর্ধ্বগলিত লাশ উদ্ধার করে এলাকাবাসী।
এলাকাবাসি ও মৃতের পারিবারিক সূত্র জানায়, গত বুধবার একরামুল হক আমন ধানের চারা নিয়ে সকাল ৭টার দিকে নদী পার হচ্ছিলেন। এসময় তিনি নদীর বালু উত্তোলনের গর্তে পড়ে তলিয়ে যান।স্থানীয় লোকজন সহ কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার রেদোয়ানুজ্জামানের নেত্বেতে রংপুর থেকে আসা ডুবরি দল নদীর ১ কিলোমিটার ব্যাপী তল্লাশী করে। না পেয়ে তাকে নিখোঁজ ঘোষনা করা হয়। বৃহস্পতিবার ডুবে যাওয়া স্থানে তার লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার বিষয় স্বীকার করেন।