• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য

সিসি ডেস্ক, ২৯ জুন: বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য। আর রোহিঙ্গা সংকট সমাধান ও তাদের মানবিক সাহায্য অব্যাহত রাখতে দেশটি আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে।

তিনদিনের সফরে বাংলাদেশে আসা যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলবিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ড আজ শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মার্ক ফিল্ডের সঙ্গে বাংলাদেশে এসেছেন যুক্তরাজ্যের জেন্ডার ইকোয়ালিটি বিষয়ক বিশেষ দূত জোয়ানা রোপার। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনারের বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলবিষয়ক মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় ধরনের মানবিক সংকট তৈরি করেছে। একদিকে রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়া এবং অন্যদিকে তাদের উপর নির্যাতনকারীদের বিচারের মুখোমুখি করতে যুক্তরাজ্যে চেষ্টা চালিয়ে যাবে বলেও আশ্বস্ত করেন মার্ক ফিল্ড।

মন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। অবশ্যই একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আশা করছি। দেশের সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি খুব আশাবাদী, বাংলাদেশের জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে।’

বাংলাদেশে আরেকটি জাতীয় নির্বাচন আসন্ন। তাই আগামী নির্বাচনের কেমন পরিবেশ দেখতে পাচ্ছে এদেশের উন্নয়ন সহযোগীরা? প্রশ্ন ছিলো মার্ক ফিল্ডের কাছে।

অপর এক প্রশ্নের জবাবে মার্ক ফিল্ড জানান, লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন কিনা তা তার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ