• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতে বাস খাদে পড়ে নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক, ০১ জুলাই: ভারতের উত্তরাখন্ডে একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। রবিবার ভোরে উত্তরাখন্ডের গারওয়ালের নৈনিডান্ডা ব্লকে দুর্ঘটনাটি ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি রামনগর থেকে যাত্রী নিয়ে ভোয়ন যাচ্ছিল। এই মিনিবাসে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন।

গারওয়াল জেলার পাওরির পিপালি-ভোয়ন মোটরওয়েতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাশে ৬০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ জনের। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরো ২৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দুর্ঘটনার সময় বাসে কতজন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি। তবে গারওয়াল কমিশনার দিলীপ জাওয়ালকর জানিয়েছেন, ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে। সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ