• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর বিআরডিবি’র চেয়ারম‌্যান নির্বাচিত হলেন রুবেল

সিসি নিউজ, ০১ জুলাই: নীলফামারীর সৈয়দপুর উপজেলা ইউসিসিএ লিমিটেডের (বিআরডিবি) ব‌্যবস্থাপনা কমিটির চেয়ারম‌্যান হিসেবে পূর্ণরায় নির্বাচিত হয়েছেন মো: মহসিন আলী রুবেল। আজ রবিবার (১ জুলাই) নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মো. মশিউর রহমান তাকে নির্বাচিত ঘোষনা করেন।

এ উপলক্ষে বিআরডিবি’র হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে নীলফামারী-৪ আসনের সংসদ সদস‌্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম‌্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা, সৈয়দপুর কলেজের অধ‌্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন সহ বিভিন্ন পেশাজীবির লোকজন, ইউসিসিএ সদস‌্যগন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. মহসিন আলী রুবেল পরপর দুইবার এ পদে অধিষ্ঠিত হলেন। তবে এবারে তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সময়ে যেভাবে তিনি সদস‌্যদের পাশে ছিলেন, আগামীতে তিনি তেমনি ভাবে সদস‌্যদের সুখে-দুঃখে পাশে থাকবো।

উল্লেখ‌্য যে, আওয়ামী রাজনীতির সাথে জড়িত মো. মহসিন আলী রুবেল ইতিমধ‌্যে নীলফামারী-৪ আসন থেকে সংসদ সদস‌্য পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে জনসংযোগ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ