• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উর্দুতে রামায়ণ অনুবাদ করলেন মুসলিম নারী

সিসি ডেস্ক, ০২ জুলাই: উর্দুতে রামায়ণ অনুবাদ করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উল্লেখযোগ্য নজির গড়লেন ভারতের উত্তর প্রদেশের কানপুরের এক মুসলিম নারী। মুসলিম এই নারীর নাম ড. মাহী তালাত সিদ্দিকী। তিনি কানপুরের প্রেমনগর এলাকায় বসবাস করেন।

ড. মাহী বলেন, আমি চাই হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ও রামায়ণের গুণাগুণ জানুক।

প্রায় দুই বছর আগে কানপুরের এক বাসিন্দা বদ্রি নারায়ণ তিওয়ারি ড. তালাতকে রামায়ণের একটা কপি দিয়েছিলেন। সেটা পড়ার পরই তিনি উর্দুতে রামায়ণ অনুবাদের সিদ্ধান্ত নেন।

ড. তালাত বার্তা সংস্থা এএনআইকে বলেন, সব সম্প্রদায়ের পবিত্র গ্রন্থের মতোই রামায়ণও আমাদের শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দেয়। এতে সুন্দর করে শান্তির কথা লেখা আছে। আমি উর্দুতে এটি অনুবাদের পর খুব স্বস্তি পেয়েছি। সাম্প্রদায়িক উসকানি দিয়ে অনেকেই সমাজে সমস্যা সৃষ্টি করে, কিন্তু কোনো ধর্মই পরস্পরকে ঘৃণা করার শিক্ষা দেয় না। সব ধর্মের মানুষেরই পরস্পরকে ভালোবেসে একসঙ্গে ভালোভাবে থাকা উচিত এবং পরস্পরের ধর্মকে শ্রদ্ধা করা উচিত।

তিনি জানান, অনুবাদ করতে তাঁর প্রায় দেড় বছরের বেশি সময় লেগেছে। তিনি খেয়াল রেখেছিলেন, অনুবাদের সময় যেন মূল অর্থের বিকৃতি না ঘটে।

ড. তালাত হিন্দি সাহিত্যে উচ্চতর ডিগ্রিধারী। ভবিষ্যতেও তিনি লেখার মাধ্যমে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চান।
সূত্র : এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ