• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দুর্নীতির দায়ে নাজিব রাজাক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক, ০৩ জুলাই: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। তিনটি তদন্ত সূত্রে জানা যায়, প্রায় এক দশক আগে রাষ্ট্রীয় তহবিলে কয়েক কোটি ডলারের ঘাটতি দেখা যায়। এ খবর দিয়েছে রয়টার্স।
পরিবার সূত্রে জানা যায়, রিমান্ডের নির্দেশ পাওয়ার পর কর্তৃপক্ষ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে। বুধবার নাজিবকে আদালতে হাজির করা হবে।
মালয়েশিয়ায় বিরোধী দল জানায়, নাজিবকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা হতে গ্রেফতার করা হয়েছে। নাজিবের মুখপাত্র এ বিষয়ে কোন কথা বলেননি।
মাহাথির গত মাসে রয়টার্সকে দেয়া একটি সাক্ষাত্কারে বলেন, মালয়েশিয়া নাজিবের বিরুদ্ধে এমন অভিযোগ আনতে চায় যার মধ্যে সরকারি অর্থের দুর্নীতি ও ঘুষের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একটি ‘নিখুঁত মামলা’ ছিল বলে তিনি জানান। নাজিবের বিরুদ্ধে ২০০৯ সালে কমপক্ষে ৬টি দেশে মানি লন্ডারিংয়ের মাধ্যমে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে নাজিবের বিরুদ্ধে দায়ের করা সিভিল মামলায় অভিযোগ করা হয়েছে, প্রায় সাড়ে ৪শ কোটি ডলার এদিক-ওদিক করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ