• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে নাট্যচর্চা শীর্ষক আলোচনা সভা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে নাট্যচর্চা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কালচারাল অফিসার কে.এম. আরিফউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর নাট্যকেন্দের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মুজিবুল হাসান শাহীন, জেলা জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক কামরুল আলম শাহ মুকুল, জেলা জলসিঁড়ি নাট্য সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান সোহাগ, সৈয়দপুর থিয়েটারের সাধারণ সম্পাদক হীরা শর্মা, জলঢাকা থিয়েটারের সভাপতি সোনা মিয়া, নাট্যকর্মী দৌলতজাহাম ছবি, রফিকুল ইসলাম লিটন প্রমুখ।
উক্ত আলোচনায় নীলফামারী জেলার মঞ্চ নাটকের একাল-সেকাল, মঞ্চ নাটকের উন্নয়ন, সংরক্ষণ ও প্রসার, বর্তমান সময়ের সমস্যা ও প্রতিবন্ধকতা, বড় পরিসরে নীলফামারী জেলায় মঞ্চ নাটকের আয়োজন নিয়ে আলোচনা করা হয়।
জেলা কালচারাল অফিসার কে.এম. আরিফউজ্জামান জানান, নীলফামারী জেলায় যে নাট্য চর্চা বন্ধ হয়ে যাচ্ছিলো সেটা ধরে রাখার জন্য এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগীতায় ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নীলফামারীতে বড় পরিসরে একটি নাট্য উৎসবের আয়োজন করা হবে। এছাড়াও উক্ত আলোচনা সভায় জেলা ও উপজেলার ৩০টি সংস্কৃতি ও নাট্য সংগঠন অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ