• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন

সিসি ডেস্ক, ০৫ জুলাই: বাংলাদেশের ইতিহাসে পুরাতন পত্রিকা গুলোর মধ্যে অন্যতম দৈনিক পত্রিকা হচ্ছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক-এর সম্পাদকের দায়িত্ব পেলেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। ২০১৪ সাল থেকে তিনি ঐতিহ্যবাহী এ পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

তাসমিমা হোসেন ১৯৮৮ সাল থেকে পাক্ষিক ম্যাগাজিন ‘অনন্যা’ প্রকাশ করেন এবং সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ এবং ‘অনন্যা শীর্ষ দশ পুরস্কার’ এর প্রবর্তক। তার হাতেই ‘অনন্যা’ জনপ্রিয়তা লাভ করে।

সংবাদপত্রের সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তাসমিমা হোসেন। যার মধ্যে রয়েছে টেক্সটাইল, প্রিন্টিং ও প্যাকেজিং এবং সংবাদপত্র। এসব ব্যবসায় তিনি ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।

তাসমিমা হোসেন ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ নামের বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য। এ প্রতিষ্ঠানটি যৌন হয়রানির শিকার শিশুদের নিয়ে কাজ করে। এছাড়াও, তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, জেন্ডার ইন মিডিয়া ফোরামের সদস্য। এর পাশাপাশি তিনি সদস্য, বেইজিং এনজিও প্রিপারেটরি কমিটি এবং এইসেনহাওয়ার ফেলোশিপ নমিনেটিং কমিটি, ফিলাডেলফিয়া, এইএসএ (বিডি চ্যাপ্টার)।

তাসমিমা হোসেন ১৯৫১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেছেন। ১৯৯৬ সালে তিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ