• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ভটভটি উল্টে নিহত ২, আহত ৮

জয়পুরহাট, ০৫ জুলাই: জয়পুরহাটের মঙ্গলবাড়ী এলাকায় গরু বোঝাই একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত ও আরো আটজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে জয়পুরহাট-ধামইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেছেন।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জটিরহাট গ্রামের মৃত খায়ের উদ্দিনের ছেলে কাউছার হোসেন (৫০) ও চাপাইনবাবগঞ্জ জেলার ধানসুরা গ্রামের মারুফের ছেলে মানিক (২৭)।

আহতরা হলেন- জয়পুরহাটের পারুলিয়া গ্রামের বিশ্বনাথের ছেলে মংলী (৩৫), হেলকুন্ডা গ্রামের আব্দুল লতিফের ছেলে রাহাত (১৮), দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বোয়ালদার গ্রামের মৃত আনারুলের ছেলে দেলোয়ার(২৮), একই গ্রামের নেজামের ছেলে রেজাউল (৫০), হামিদুলের ছেলে মামুদুল (৪৫), জাহাঙ্গীরের ছেলে রফিকুল (৫০) ও চাপাইনবাবগঞ্জ জেলার ধানসুরা গ্রামের খাদেমুলের ছেলে জাহাঙ্গীর (২০)।

জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মুমিনুল হক জানান, রাজশাহী থেকে গরু কিনে ভটভটি যোগে দিনাজপুর যাওয়ার সময় মঙ্গলবাড়ী এলাকায় আসলে ভটভটিটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

তিনি বলেন, আহতদের জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা চলছে এবং নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ