• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ইজি বাইক চালকদের মানববন্ধন

সিসি নিউজ, ০৫ জুলাই: নীলফামারীর সৈয়দপুরে বৃহ:বার (৫ জুলাই) দুপুরে ইজি বাইক চালক সুমনের হত্যাকারীদেও ফাঁসির দাবীতে মানব বন্ধন ও স্মারকরিপি প্রদান করেছে সৈয়দপুর অটো বাইক কল্যান সোসাইটির সদস্যরা।
দুপুর ১২ টার দিকে শহরের শহীদ ডা: জিকরুল হক রোডের প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সংগঠনের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সড়ক সম্পাদক গাফ্ফার, রেজাউল করিম চৌধুরী, হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সৈয়দপুর পৌর কমিটির সভাপতি প্রতাপ সরকার বিজয়, সাবেক সাধারন সম্পাদক জাবেদুল ইসলাম গামা, ময়নুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য যে, গত ৩০ জুন রাতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুঠিরঘাট এলাকায় সুমনকে খুন করে তার লাশ চিকলী নদীতে ভাসিয়ে দেয়। সুমন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের সমলাপাড়ার বকুল হোসেনের পুত্র। গত ২ জুলাই বেলা ১টার দিকে বদরগঞ্জের নাগেরহাট এলাকার চিকলী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এঘটনার সাথে জড়িত সন্দেহে ৩০ জুন রাতেই বীরগঞ্জের থানা পুলিশ সৈয়দপুরের কাশিরাম ইউনিয়নের মৃত জয়বর রহমানের পুত্র রবিউল ইসলাম (২২) ও কালারবাজারের ঠকপাড়ার আব্দুল হামিদের পুত্র আনারুল হক (২১) আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ